1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পটুয়াখালীতে মাদকের টাকার জন্য ঘরে আগুন দিলেন যুবক - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:৪৪|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

পটুয়াখালীতে মাদকের টাকার জন্য ঘরে আগুন দিলেন যুবক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১০২ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালী শহরের টাউন জৈনকাঠি এলাকায় মাদকের টাকার দাবিতে নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে বিশ্বজিৎ রায় বিশু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।রোববার (৮ মার্চ) দুপুরে শহরতলীর আউড়াপোল এলাকায় এই ঘটনা ঘটে। আটক বিশ্বজিৎ ওই এলাকার অতুল রায়ের ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিশ্বজিৎ দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তার অত্যাচারে টিকতে না পেরে মা, স্ত্রী ও সন্তান বাড়ি ছেড়ে ঢাকা চলে যেতে বাধ্য হন।রোববার সকালে টাকার দাবিতে আবারও পরিবারের সঙ্গে কলহ শুরু করেন তিনি। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি নিজের ঘরেই আগুন ধরিয়ে দেন।খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা বিশ্বজিৎকে আটক করে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকাবাসী জানিয়েছে, ওই যুবক মাদকাসক্ত এবং নিজের ঘরেই আগুন দিয়েছেন। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। এটি তার বাবার ঘর হওয়ায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com