1. admin@jagratakhobor.com : admin-ferdous :
চাঁদা না পেয়ে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিল ববি ছাত্রদল নেতারা - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:৪৪|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

চাঁদা না পেয়ে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিল ববি ছাত্রদল নেতারা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১১০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::চাঁদা দাবি করে না পাওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সড়ক ও ড্রেনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে। এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। সোমবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করেন ঠিকাদার এ বি এম আওলাদ হোসেন।লিখিত বক্তব্যে আওলাদ হোসেন বলেন, তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত প্রথম শ্রেণির ঠিকাদার এবং নগর বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান প্রায় ৫৮ লাখ টাকার সড়ক নির্মাণকাজে চাঁদা না দেওয়ায় ১ মার্চ থেকে কাজ বন্ধ করে দেন ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী।ঠিকাদারের অভিযোগ, এ ঘটনায় জড়িত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন (শান্ত), ছাত্রদল নেতা (কমিটিতে পদ নেই) আজমাইন সাকিব এবং সাবেক সভাপতি রেজা শরিফ। তাঁরা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুললেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজের সামগ্রী পরীক্ষা করে মানসম্মত বলে সার্টিফিকেট দিয়েছে।ঠিকাদার জানান, গত রোববার বিকেলে কাজ শুরুর বিষয়ে জানতে তিনি উপাচার্যের কার্যালয়ে যান। সেখান থেকে বের হয়ে বিকেল পৌনে চারটার দিকে প্রধান ফটক দিয়ে যাওয়ার সময় ছাত্রদল কর্মী আজমাইন সাকিব ও তাঁর সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে তাঁকে ধাওয়া করেন। এ সময় তিনি উপাচার্যের কক্ষের পাশের একটি কক্ষে আশ্রয় নেন। পরে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন। আওলাদ হোসেন বলেন,আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। জীবনের এই বয়সে লাখ লাখ টাকা বিনিয়োগ করে সরকারি কাজ করছি। চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল কর্মী আজমাইন সাকিব দাবি করেন, সড়ক নির্মাণের ঢালাইয়ের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এ কারণে তাঁরা কাজটি বন্ধ করে দিয়েছেন এবং নিম্নমানের পাথর পরিবর্তনের দাবি জানিয়েছেন।অভিযোগের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ ৬ মার্চ কাছে দাবি করেন, ঠিকাদার অন্যায়ভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে ছাত্রদলের আজমাইন সাকিবসহ শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। ঠিকাদার বরিশালের বিভিন্ন নেতাকে দিয়ে তাঁর (রেজা শরীয়) কাছে নালিশ করেছিলেন। কয়েক দিন পর ক্যাম্পাসে গিয়ে দেখেন, ভালো মানের পাথর ও মালামাল আনা হচ্ছে। তখন ঠিকাদারকে রেজা শরীফ বলেন, ভালো মানের পাথর, বালু ও রড দিয়ে কাজ করলে কেউ কাজ বন্ধ করতে আসতেন না। তিনি ভালো সামগ্রী দিয়ে কাজ করার পরামর্শ দেন। ওই ঠিকাদারের সঙ্গে টাকাপয়সা বা চাঁদার কোনো সম্পর্ক নেই।বিষয়টি নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তৌফিক আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক নির্মাণের কাজ আলোচনা করে শুরুর চেষ্টা চলছে। একটি ভিজিলেন্স টিম (নজরদারি দল) নির্মাণসামগ্রী পরীক্ষা করে ভালো মান পেয়েছে। কাজ বন্ধ রাখার কোনো কারণ নেই।প্রসঙ্গত এ ঘটনায় ঠিকাদার এ বি এম আওলাদ হোসেন বন্দর থানায় বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও ছাত্রদল নেতা আজমাইন সাকিবসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com