1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গৌরনদীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে আড্ডায় নিষেধাজ্ঞা - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:৪৪|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

গৌরনদীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে আড্ডায় নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদী উপজেলায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাসার বাইরে আড্ডা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করা হয়।নির্দেশনায় বলা হয়, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী গৌরনদী উপজেলার কোনো স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী সন্ধ্যার পর রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না। নির্ধারিত সময়ের পর আইন-শৃঙ্খলা বাহিনী কোনো শিক্ষার্থীকে এসব স্থানে আড্ডারত অবস্থায় পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, সম্প্রতি গৌরনদীর পৌরশহর ও বিভিন্ন ইউনিয়নে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের বিপথগামী হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। আড্ডাকেন্দ্রিক একটি নেটওয়ার্ক তৈরি হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।তিনি আরও বলেন, আমরা গৌরনদীর যুব সমাজকে মাদকমুক্ত রাখতে চাই। একই সঙ্গে অনলাইন জুয়া ও কিশোর গ্যাং সংস্কৃতি রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব আড্ডা কেন্দ্র করে যে নেটওয়ার্ক গড়ে উঠছে তা ভেঙে দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।ইউএনও জানান, নির্দেশনা বাস্তবায়নে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। পৌরসভা এলাকায় একটি এবং প্রতিটি ইউনিয়নে একটি করে মনিটরিং কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটির সদস্যরা নিয়মিত নজরদারি করবেন এবং কোনো অনিয়মের তথ্য পেলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com