1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঋণের চাপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

ঋণের চাপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৫১ বার পড়েছেন
নলছিটি প্রতিনিধি::ঝালকাঠির নলছিটিতে ঋনের চাপ সইতে না পেরে মিলন হাওলাদার( ৩৫) নামের এক চা দোকানির আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।বুধবার( ১১ মার্চ) সকাল ৭ টায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার জুরকাঠি গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় শিমুলতলা বাজারে একটি চা’য়ের দোকান পরিচালনা করতেন।পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ বসতঘরের পাটাতনের সাথে ঝুলন্ত অবস্থায় প্রতিবেশীরা তাকে দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। মিলন হাওলাদার বিভিন্ন এনজিওতে ৬ লক্ষাধিক টাকারও অধিক ঋন করেছিলেন। আত্মহত্যা করার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com