1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীকে পুলিশের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিল স্বেচ্ছাসেবক দল নেতা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীকে পুলিশের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিল স্বেচ্ছাসেবক দল নেতা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৬৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের আগৈলঝাড়ায় এক প্রবাসীর স্ত্রীর পরকীয়া সংক্রান্ত ঘটনা ধামাচাপা দিতে পুলিশের ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতাসহ তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের এক দুবাই প্রবাসীর স্ত্রীর সাথে একই এলাকার সৌরভ দেওয়ানের দীর্ঘদিনের পরকীয়া চলছিল। বিষয়টি নিয়ে এর আগে একাধিকবার সালিস-বৈঠকও হয়েছে। সম্প্রতি ওই গৃহবধূ অন্য একজনের সাথে ভিডিও কলে কথা বলায় ক্ষুব্ধ হয়ে সৌরভ গত ৬ মার্চ রাতে তার মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরবর্তীতে ওই ফোনের কথোপকথন ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সৌরভ।

বিষয়টি আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানতে পেরে তদন্তের জন্য বুধবার সন্ধ্যায় এসআই মনিরুজ্জামানসহ পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠান। পুলিশ সদস্যরা ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে চলে আসেন।

অভিযোগ উঠেছে, পুলিশ চলে যাওয়ার পর রাতেই ‘পুলিশকে ম্যানেজ’ করার কথা বলে ওই প্রবাসীর পরিবারের কাছ থেকে স্বেচ্ছাসেবক দল নেতা অলি তালুকদার ১০ হাজার টাকা, হামিদুল দেওয়ান ২০ হাজার টাকা এবং লুৎফর তালুকদার ৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন।এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা অলি তালুকদার ও স্থানীয় হামিদুল দেওয়ান টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, “আমরা কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, “আমরা তদন্তের জন্য সেখানে গিয়েছিলাম। তবে পুলিশের নাম করে কেউ টাকা নিয়েছে কিনা তা আমাদের জানা নেই। আমরা কোনো টাকা নেইনি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com