1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে হানিফ পরিবহনের যাত্রীদের কাছ নেয়া বাড়তি ভাড়া ফিরিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:০৫|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

বরিশালে হানিফ পরিবহনের যাত্রীদের কাছ নেয়া বাড়তি ভাড়া ফিরিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৫৭ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে হানিফ পরিবহনের ২১ যাত্রীর কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া ফিরিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ৪টি পরিবহনকে অর্থদণ্ড করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।বিআরটিএ বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক সৌরভ সাহা বলেন, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস স্বরূপকাঠির উদ্দেশ্য ছেড়ে আসে। বাসে থাকা ২১ জন যাত্রীর বরিশালে নামার কথা। সেই হিসেবে তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫৬৫ টাকা করে ভাড়া নেওয়ার কথা। কিন্তু তাদের প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে বাড়তি ভাড়া আদায় করা হয়েছে।তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসে প্রবেশ করে যাত্রীর কাছ থেকে ভাড়ার বিষয়ে জানতে চাইলে তারা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন।পরে হানিফ পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ২০০ টাকা করে ২১ যাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শ্যামলী পরিবহনের ২, মেঘনা পরিবহনের ১টি বাসে চার হাজার টাকা জরিমানা করা হয়।বিআরটিএ বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক সৌরভ সাহা বলেন, ঈদুল ফিতরে বাড়তি ভাড়া আদায় বন্ধসহ সড়কে শৃঙ্খলা রক্ষায় খাদ্য অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হরেকৃষ্ণ অধিকারীকে বরিশালে নিযুক্ত করা হয়েছে। তিনি ১৬ থেকে ২৪ মার্চ পর্যন্ত বরিশালে দায়িত্ব পালন করবেন। ঢাকা থেকে নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের সমন্বয়ে প্রতিদিন অভিযান চলবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com