নিজস্ব প্রতিবেদক::বরিশালের বন্দর থানাধীন সাহেবের হাট এলাকায় পাওনা টাকা চাওয়ায় রনি হাওলাদার (৪৫) নামের এক ব্যবসায়ীকে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার দুপুর ১১:০০ টায় নিজ গেরের পশ্চিম পাশে নিজের জমিতে এ ঘটনা ঘটে । আহত হলেন ওই এলাকার টুঙ্গি বাড়ীয়া গ্রামের বাসিন্দা হোসেন আলী হাওলাদার এর ছেলে।এ সময় একটি স্বর্ণের আংটি ও নগদ এক লক্ষ ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।একজন ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।আহত সূত্রে জানা যায়, আহত রনি হাওলাদার এর কাছ থেকে প্রতিপক্ষ ফিরোজ ও কুদ্দুস এক বছর পূর্বে তরমুজ চাষ করার জন্য ৬০ হাজার টাকার বিনিময়ে দুই একর জমি নিয়ে তরমুজ চাষ করে। তবে সেই টাকা পরিশোধ না করেই গোপনে তাদের জমি থেকে তরমুজ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জমির মালিক রনি হাওলাদার তার পাওনা ৬০ হাজার টাকা চাওয়ায় প্রতিপক্ষরা টাকা নিয়ে তালবাহানা শুরু করে। এ নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে ফিরোজ, কুদ্দুস সহ অজ্ঞাত ৪/৫ জন মিলে পরিকল্পিত ভাবে হামলা করে। এ সময় তাকে বাঁচাতে ছেলে জিয়াম ছুটে আসলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে ভর্তি করে।মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে এবং মিথ্যা মামলা করার জন্য নাটক সাজিয়ে তারাও হাসপাতালে ভর্তি হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে এবং সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি করছে।এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।