1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দৌলতখানে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:৩৮|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

দৌলতখানে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি:: ভোলার দৌলতখান উপজেলায় বিএনপির নেতাকর্মীদের একটি ভাড়া কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) গভীর রাতে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাফিজ ইব্রাহিম সমাজসেবা পরিষদ নামক ওই কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ তারা আগুনের ধোঁয়া ও শিখা দেখতে পেয়ে দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় আগুনে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান।দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দাস জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com