1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে গ্যাস সংকট: ১৫০০ টাকার সিলিন্ডার ১৯০০, ভোগান্তিতে নগরবাসী - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বরিশালে গ্যাস সংকট: ১৫০০ টাকার সিলিন্ডার ১৯০০, ভোগান্তিতে নগরবাসী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীতে হঠাৎ করে এলপিজি গ্যাস সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গত দুই দিন ধরে নগরীর বিভিন্ন খুচরা দোকানে গ্যাস না পাওয়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা, বিশেষ করে বাসাবাড়ির গৃহিণীরা।সরেজমিনে ঘুরে দেখা যায়, নগরীর অধিকাংশ দোকানেই গ্যাসের সরবরাহ নেই। কোথাও কোথাও পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে বাড়তি দামে। ব্যবসায়ীরা জানান, কোম্পানিগুলো দাম বাড়িয়ে দিচ্ছে, তবুও পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না।নগরীর নতুনবাজার এলাকায় অবস্থিত বরকত এন্ড জেনারেল স্টোরে দেখা যায়, আগে ১৫০০ টাকায় বিক্রি হওয়া একটি গ্যাস সিলিন্ডার বৃহস্পতিবার পাইকারি পর্যায়ে ১৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে সেই গ্যাস ১৯০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে দোকান মালিকদের কাছে গ্যাস ক্রয়ের রশিদ বা নির্ধারিত মূল্য সম্পর্কে জানতে চাইলে তারা জানান, আগের কেনা পণ্য থাকলেও নতুন দামে বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে কোম্পানি দাম সমন্বয় করবে বলেও দাবি করেন তারা।এদিকে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নড়েচড়ে বসেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জানিয়েছেন, কোনো ভোক্তা অভিযোগ করলে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।বরিশাল জেলা প্রশাসকও জানিয়েছেন, নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রির কোনো সুযোগ নেই। যদি কেউ অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করে, তাহলে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বর্তমান পরিস্থিতিতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নগরবাসী।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com