1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জনপ্রিয় অনেক গ্র্যাজুয়েট ডিগ্রি আর্থিকভাবে লাভজনক নয়, বলছে গবেষণা - জাগ্রত খবর - jagrata Khobor
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:০৩|
শিরোনামঃ
সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে সাহেবের হাটে ফের হাতুরে ডাক্তারের ভূল চিকিৎসায় মূত্যুর পথে নারী বরিশাল মেহেন্দিগঞ্জের তালুকদা চরে বিধবা নারীর রোপিত গাছ জোরপুর্ব ক কেটে নেয়ার অভিযোগ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান

জনপ্রিয় অনেক গ্র্যাজুয়েট ডিগ্রি আর্থিকভাবে লাভজনক নয়, বলছে গবেষণা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পড়েছেন
ডেস্ক রিপোর্ট::ভালো ক্যারিয়ার ও বেশি আয়ের জন্য উচ্চশিক্ষা সহায়ক—এটি একটি প্রতিষ্ঠিত ধারণা। তবে নতুন একটি গবেষণা ভিন্ন কথা বলছে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফল বলছে, জনপ্রিয় অনেক গ্র্যাজুয়েট ডিগ্রি শেষ পর্যন্ত আর্থিকভাবে আর তেমন লাভজনক নয়, বরং কিছু ক্ষেত্রে ক্ষতির কারণও হতে পারে।

গবেষণায় শুধু স্নাতকদের বেতন নয়; বরং পড়াশোনার মোট খরচ, পড়ার সময় সম্ভাব্য হারানো আয় এবং সেই অর্থ অন্য কোথাও বিনিয়োগ করলে সম্ভাব্য লাভ—এসব বিষয় বিবেচনা করা হয়েছে। ফলাফল অনুযায়ী, মেডিক্যাল ডিগ্রিধারীদের আয় প্রায় তিন গুণ পর্যন্ত বাড়তে পারে। ফার্মেসি ডিগ্রিতে আয় বাড়ে দুই-তৃতীয়াংশের বেশি। কিন্তু সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্কে অতিরিক্ত খরচ যোগ করলে প্রকৃত লাভ থাকে না।শুধু বেতন দেখে সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ—গবেষক ঝেংরেন ঝু সতর্ক করে বলেন, অনেক শিক্ষার্থী শুধু গ্র্যাজুয়েটদের গড় বেতন দেখে সিদ্ধান্ত নেন, যা ভুল। কারণ, অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের আয় আগেই বেশি ছিল। অর্থাৎ, ডিগ্রি নেওয়ার আগে ও পরে আয়ের পার্থক্যই আসল বিবেচ্য।কারা বেশি লাভবান হন—গবেষণায় দেখা গেছে, নারীরা তুলনামূলক বেশি লাভবান হন। ফুল টাইম শিক্ষার্থীদের রিটার্ন বেশি এবং কম আয়ের আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে গ্র্যাজুয়েট ডিগ্রির প্রভাব বেশি পড়ে। এ ছাড়া উচ্চ র‍্যাঙ্কিংয়ের আইন ও ব্যবসা স্কুল থেকে ডিগ্রি নিলে রিটার্ন বাড়ার সম্ভাবনা থাকে।ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে গ্র্যাজুয়েট শিক্ষা—বিশেষজ্ঞদের মতে, গ্র্যাজুয়েট ডিগ্রি নেওয়া অনেক সময় উচ্চ ঝুঁকির বিনিয়োগ—বিশেষ করে যখন শিক্ষার্থীদের বড় অঙ্কের ঋণ নিতে হয়। তাই ভর্তি হওয়ার আগে মোট খরচ, সম্ভাব্য আয়বৃদ্ধি, ড্রপআউটের ঝুঁকি এবং পড়াশোনার সময় কাজের সুযোগ বিবেচনা করা জরুরি।শুধু অর্থ নয়, পছন্দও গুরুত্বপূর্ণ—গবেষকেরা মনে করিয়ে দেন, সব সিদ্ধান্তই আর্থিক লাভের জন্য হয় না। আইনজীবী, চিকিৎসক, কাউন্সেলর বা স্কুল প্রশাসক হওয়ার মতো অনেক পেশায় গ্র্যাজুয়েট ডিগ্রি বাধ্যতামূলক। আবার অনেকেই ব্যক্তিগত আগ্রহ বা সামাজিক প্রভাবের কথা ভেবে এসব বিষয় বেছে নেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com