1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোলায় সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রী হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:২২|

ভোলায় সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রী হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাবেক স্ত্রীর জমি দখল নিতে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় শিশুসহ তিন জন গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ রয়েছে, তাকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে।ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, উপজেলার কুতুবা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জুথি আক্তার (৩২) আক্তারের সঙ্গে অভিযুক্ত মো. ফরহাদের প্রায় ৫ মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়। সম্প্রতি তার নামে থাকা জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় সাবেক স্বামী মো. ফরহাদসহ তার সহযোগীরা।অভিযোগে বলা হয়, জুথি আক্তার গত ১০ এপ্রিল দুপুরে পঞ্চায়েত বাড়ির পেছনের গেলে তাকে এলোপাথাড়ি মারধর করা হয়। এক পর্যায়ে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এতে তার চার হাত-পা ভেঙে যায় বলে দাবি পরিবারের। এসময় তাকে বাচাতে এলে তার ৫ বছরের মেয়েসহ তার মা কুলসুম বেগমকে আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের উদ্ধার বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান।ভুক্তভোগীর স্বজনরা জানান, জুথি আক্তারের নামে থাকা জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত মো. ফরহাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল জামান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com