1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:০৭|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯৪ বার পড়েছেন
মোঃ ফেরদাউস::যুদ্ধের ময়দানে অন্য দেশের বাহিনীর পোশাকে ‘প্রক্সি যোদ্ধা’ হিসেবে যুদ্ধ করতে দেখা যায় ভিনদেশি তরুণদের। বরিশালসহ বাংলাদেশে এমন সম্মুখযোদ্ধা প্রক্সি ফোর্স না থাকলেও সড়কের আতঙ্ক হয়ে উঠেছে একটি বিশেষ চক্র। যাদের কাছে র‌্যাব বা ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফ, পিস্তল, ওয়াকিটকিসহ সবই আছে। দেখতে হুবহু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আভিযানিক দলের মতোই। টার্গেটকৃত মানুষকে গাড়িতে ওঠানোর সময়েও মনে হবে যেন কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এই প্রক্সি বাহিনীর সদস্যরা বাস্তবে ভয়ংকর ডাকাত। সড়কে ওত পেতে থাকে টার্গেটের আশায়।গত ২৫ এপ্রিল উত্তরা ১৫ নম্বর সেক্টরে সালমান মাহবুব জয় নামে এক ব্যবসায়ীকে র‌্যাব পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে ৬৫ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। যাদের একজন পুলিশ থেকে চাকরিচ্যুত বলে জানা গেছে। গত শুক্রবার রাজধানীর ডেমরা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক ব্যবহার করে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ  ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত ২৭ ফেব্রুয়ারি ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রায় ১৪ টন রড ডাকাতি করা হয়। র‌্যাব, ডিবি ও অন্য সংস্থাগুলোর নামে এরকম ছিনতাই ও ডাকাতির ঘটনা প্রায়ই ঘটছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, সারা দেশে চলতি বছরের প্রথম তিন মাসে ১৩৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময়ে ডিএমপিতে ১২টি ডাকাতির ঘটনা ঘটে। এ ছাড়া এই ৩ মাসে সারা দেশে দস্যুতার মামলা হয়েছে ৪৩৯টি। ঢাকায় তিন মাসে দস্যুতার মামলা হয়েছে ৭৬টি।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডাকাতদের একটি চক্র আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অপহরণের পর সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে। আরেকটি চক্র ধনাঢ্য বাসাবাড়ি রেকি করে রাতের আঁধারে ডাকাতি করছে। এসব চক্রে নাম লেখাচ্ছে বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত সদস্যরা। গ্রেপ্তার এড়াতে এসব চক্রের সদস্যরা ব্যবহার করছেন বস্তির নারী ও প্রত্যন্ত এলাকার অসহায় মানুষদের নামে রেজিস্ট্রেশন করা সিম। বাসাবাড়িতে ডাকাতির ক্ষেত্রে রেকির পরে সড়কের বিভিন্ন জায়গায় আঁকা হয় বিশেষ সংকেত।অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম জাগ্রত খবরকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের ভয় ও আস্থাকে কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠছে এসব অপরাধী চক্র।মামলা বেশি, ভাগও বেশি : ২০২৪ সালের ৬ আগস্ট রাতে রাজধানীর মাটিকাটার ১১৮/৪ নম্বর বিক্রমপুর কটেজের দ্বিতীয় তলা থেকে স্বর্ণালংকার, মোবাইলসহ ৪০ লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুট করে ১২-১৩ জনের একটি দুর্ধর্ষ ডাকাত চক্র। সম্প্রতি এই ডাকাত দলের অন্যতম হোতা ১৭ মামলার আসামি আলী হোসেন ওরফে চোরা আলীসহ তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জানা গেছে তাদের রেকি টিম দিন শেষে  সন্ধ্যার পর বিভিন্ন এলাকা ঘুরে বাসা টার্গেট করে অপারেশনাল টিমকে সেখানে সহজে যেতে সড়কে বিভিন্ন সংকেত এঁকে দিয়ে আসে। কোনো বাসায় লুটের পর ভাগবাঁটোয়ারার ক্ষেত্রে যার নামে মামলা বেশি, তাকে বেশি ভাগ দেওয়া হতো। গ্রেপ্তার এড়াতে তারা ভাষানটেক বস্তির বিভিন্ন নারীর নামে রেজিস্ট্রেশন করা সিম ব্যবহার করে। তা-ও একটি সিমে ১৫-২০ মিনিটের বেশি কথা বলা হয় না। এদিকে সংঘবদ্ধ অপরাধ দমনে র‌্যাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।তিনি এ প্রতিবেদককে বলেন, এসব চক্র কৌশল পরিবর্তন, প্রযুক্তির অপব্যবহার এবং ছোট ছোট সংগঠিত গ্রুপে কাজ করায় সম্পূর্ণ নির্মূল করতে কিছুটা সময় লাগতে পারে। তবে প্রতিটি ঘটনার পর দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে এবং গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে এসব চক্রকে নির্মূল করা হচ্ছে। এ ধরনের অপরাধ আরও দ্রুত নিয়ন্ত্রণে র‌্যাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com