1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জ ইউপি সদস্যর ভাইয়ের মদ্যপানের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

বাকেরগঞ্জ ইউপি সদস্যর ভাইয়ের মদ্যপানের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৯৯ বার পড়েছেন

বাকেরগঞ্জ প্রতিনিধি::বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২ নং চরাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার লোকমান মৃধার ছোট ভাই সোলাইমানের মদ্যপানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ বিষয় মাদকাযুক্ত ইউনিয়নের বিভিন্ন যুবসমাজকে নেশার দিকে ঢেলে ফেলেছে বলেও দাবি জানিয়েছেন এলাকাবাসী । প্রশাসনের তরফ থেকে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানিয়েছেন চরাদীর বাসিন্দারা ।ছবিটি প্রকাশ পাওয়ার পর এলাকায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, তিনি নিয়মিত মদ, গাঁজা, ইয়াবা সেবন করেন এবং অনেক সময় মাতাল অবস্থায় জনসম্মুখে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।এছাড়াও অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে উঠেছে, যা স্থানীয় পরিবেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com