1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে ভারি বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বরিশালে ভারি বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৩০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ভারি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক। চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দু-চার দিন বৃষ্টি অব্যাহত থাকবে, তবে এর মাত্রা কিছুটা কমবে।গতকাল রোববার ২৪ ঘণ্টায় বরিশালে ২৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অথচ আজ সোমবার বৃষ্টি হয়েছে ৯০ মিলিমিটার।সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই, তবে নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। ১ নম্বর সংকেতে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকে, তাই সকাল থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে লঞ্চ চলাচল যথারীতি অব্যাহত রয়েছে।তবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হয়েছে। থেমে থেমে হালকা বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়ছে। এতে তাদের আয়ের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com