1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভাসানীর পথ অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই : নাহিদ ইসলাম - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৪৫|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ভাসানীর পথ অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই : নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পড়েছেন

জাগ্রত খবর::জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের নেতা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি পিন্ডি ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন।’জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত সারা দেশে ‘জুলাই পদযাত্রা’ আজ মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে পৌঁছেন।জামালপুরে গরু-ছাগল বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করে তারা। মাজার জিয়ারত শেষে তারা রাতে সার্কিট হাউসে রাত যাপন করেন।নাহিদ ইসলাম বলেন, ‘ভাসানী যে মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মওলানা ভাসানীর পথ অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই।জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণে আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রাটি শুরু হবে। পরে সেটি  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এদিকে পদযাত্রাকে সফল করতে ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নাগরিক পার্টির নেতাকর্মীরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com