1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কড়াপুরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম - জাগ্রত খবর - jagrata Khobor

কড়াপুরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে জমিজমা বিরোধের জের ধরে একই পরিবারের ৪ জনকে করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে বরিশাল সদর উপজেলার কাড়াপুর ইউনিয়নের ষোলনা গ্রামে এ ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন ষোলনা গ্রামের আইয়ুব আলীর স্ত্রী রওশন আরা বেগম, মোঃ রেদোয়ানুল ইসলাম, তার স্ত্রী দীমা ইসলাম বৃষ্টি, জামাল হোসেন ইয়াসিন ও তার স্ত্রী তাহেরাতুল জান্নাত হিমেল।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা বেগম বলেন, জমিজমা নিয়ে প্রতিপক্ষের সাথে আমাদের একটি মামলা চলমান ছিলো,আদালতে। সম্প্রতি আদালত আমাদের পক্ষে রায় দেন। কিন্তু আদালতের রায় অমান্য করে প্রতিপক্ষের লোকজন আজ সারে ছয়টার দিকে জোরপূর্বক আমাদের জমি দখল করতে যায়। এসময়ে জমি দখলে বাধা দিতে গেলে একই গ্রামের নুরুল আমীন সিকদার, হাবীব সিকদার,জাহিদ জাহিদ সিকদার, আবুল হোসেন,মনির হাওলাদার, নাসির খান, মাসুদ রানা খানসহ ১০/১৫ জন লোহার শাবল ও বাংলা দা দিয়ে কুপিয়ে জখম করে। রওশন আরা বেগম আরও বলেন,স্থানীয় পাতিনেতা লকিত উল্লাহর উস্কানিতে প্রতিপক্ষের লোকজ এ হামলা চালিয়েছে।হামলায় আহত গৃহবধূ দীমা ইসলাম বৃষ্টি বলেন, আমার ওপর নির্যাতন চালিয়েছে ওরা। তাছাড়া আমার কোলের ছোটো শিশুর ওপর হামলা চালিয়েছে।তবে হামলার পর থেকে প্রতিপক্ষের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এদিকে বিমানবন্দর থানার ওসি জানান, হামলার বিষয়টি শুনেছি। তবে ভুক্তভোগীরা কেউ লিখিত অভিযোগ দেয়নি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com