1. admin@jagratakhobor.com : admin-ferdous :
অক্টোবরে ২৩১ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫০|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

অক্টোবরে ২৩১ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়েছেন
জাগ্রত খবর::চলতি বছরের অক্টোবরে সারাদেশে নির্যাতনের শিকার হয়েছে ২৩১ নারী ও কন্যাশিশু। এদের মধ্যে ১৩০ জন নারী ও ১০১ কন্যাশিশু। রবিবার মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করেছে।প্রতিবেদনে দেখা যায়, অক্টোবরে ৬২ নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে ৪৪ জন একক ধর্ষণের, ১৩ জন (যাদের মধ্যে ১০ মেয়েশিশু) দলবদ্ধ ধর্ষণের এবং দুই কন্যাশিশুসহ পাঁচজন ধর্ষণের পর হত্যার শিকার। এ ছাড়া আরও ১৩ নারী ও কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।একই সময়ে হত্যার শিকার ৫৩ নারী ও কন্যাশিশুর মধ্যে ৪৬ নারী ও সাতজন কন্যাশিশু। হত্যাচেষ্টার শিকার হয়েছেন আরও তিনজন। রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে ২৬টি। এর মধ্যে ৯ কন্যাশিশু ও ১৭ নারী।প্রতিবেদনে আরও বলা হয়, সাতজন নারী ও কন্যাশিশু আত্মহত্যা করেছেন, যাদের মধ্যে একজন আত্মহত্যার প্ররোচনার শিকার ছিলেন। যৌন সহিংসতার শিকার হয়েছেন ১২ জন (ছয় কন্যাশিশু ও ছয় নারী); এর মধ্যে ১১ জন যৌন নিপীড়নের ও একজন উত্ত্যক্তকরণের শিকার।এ সময়ে অগ্নিদগ্ধ হয়ে আহত চারজন নারীর একজনের মৃত্যু হয়েছে। এক নারী গৃহকর্মীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া সাত কন্যাশিশু অপহরণের শিকার ও ১০ জন (ছয় কন্যাশিশুসহ) মানব পাচারের শিকার হয়েছেন।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পাঁচ কন্যাশিশুসহ মোট ১৯ নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে দুই কন্যাশিশুর ক্ষেত্রে। যৌতুক-সম্পর্কিত ঘটনার সংখ্যা ৭। এর মধ্যে যৌতুকের কারণে পাঁচজন নারী হত্যার ও দুইজন নির্যাতনের শিকার হয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com