1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আগৈলঝাড়ায় জামিনে মুক্তি পেয়ে মাথার চুল কেটে কর্মচারীকে নির্যাতন, মালিক গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৫৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

আগৈলঝাড়ায় জামিনে মুক্তি পেয়ে মাথার চুল কেটে কর্মচারীকে নির্যাতন, মালিক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের আগৈলঝাড়ায় মাদক সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তারের পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীকে নির্যাতনের অভিযোগে শেখর বসু নামে এক মাছ ঘেরের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১ মার্চ) সকালে গ্রেপ্তারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এ আগে শুক্রবার ভুক্তভোগী কর্মচারী নারায়ন হালদার থানায় লিখিত অভিযোগ দায়েরের পর শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।নারায়ন হালদার তার মামলায় অভিযোগে বলেন, ঘের মালিক শেখর বসুকে মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। শেখর বসু জেল ছাড়া পেয়ে আমাকে সন্দেহ করে তার ঘের পাড়ের ঘরে আটক করে রশি দিয়ে বেঁধে মারধর করে মাথার চুল কেটে দেয়। মারধরে আমি অসুস্থ হয়ে পানি খেতে চাইলে ঘের মালিক শেখর আমার মুখে প্রসাব করে দেয়। পরে তার মায়ের কথায় আমাকে ছেড়ে দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় এখনও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে মামলা দায়ের করেছি।আগৈলঝাড়া থানার ওসি সুশংকর মল্লিক সাংবাদিকদের বলেন, কর্মচারীকে পাশবিক নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলা শেখর বসুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুরো ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি শেখর বসুকে মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শেখর বসু ১২ দিন হাজতবাসের পর গত ২২ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com