1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আদালতকক্ষ থেকে বেরিয়ে ছুরিকাঘাতে আহত আসামি - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

আদালতকক্ষ থেকে বেরিয়ে ছুরিকাঘাতে আহত আসামি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে একটি মামলায় জামিন নিয়ে আদালত কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় এক আসামিকে ছুরিকাঘাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বাদীপক্ষের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪র্থ তলায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগীর নাম মো. জসিম মাঝি (২৫)। তাঁর বাড়ি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মিরাজ মাঝি বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামালা করেছেন। পুলিশ এ মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি আদালত পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায়।পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি নলছিটি উপজেলার লক্ষণকাঠি গ্রামের ফক্কর মাঝিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগে তাঁর স্ত্রী হালিমা বেগম নলছিটি থানায় মামলা করেন। ওই মামলায় আজ আদালতে ছুরিকাঘাতে আহত ভুক্তভোগী মো. জসিম মাঝি, তাঁর তিন ভাই, বাবা ও চাচাকে আসামি করা হয়। মামলায় জামিন নিয়ে আদালত কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় বাদীপক্ষ জসিম মাঝিকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। এতে তাঁর নাকে গুরুতর জখম হয়। এ সময় আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনস্থল থেকে চারজনকে আটক করেন।এ ঘটনায় গ্রেপ্তার জহুরুল ইসলাম (২৩), রফিকুল ইসলাম (২৫), পপি আক্তার (২৭) ও মনি আক্তার (৩৫) আপন ভাইবোন। তাঁরা সবাই ভুক্তভোগী জসিম মাঝি ও তাঁর পরিবারের বিরুদ্ধে করা মামলার বাদী হালিমা বেগমের সন্তান।মামলার বাদী মিরাজ মাঝি বলেন, ‘জামিন নিতে এসে আমার ভাই ছুরিকাঘাতের শিকার হয়েছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।অপর মামলার বাদী হালিমা বেগম বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে ওই পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। তাদের সঙ্গে আমাদের আদালতে একাধিক মামলা রয়েছে। আজকের ঘটনায় আমার সন্তানেরা জড়িত নয়। তারা পরিকল্পিতভাবে এ ঘটনা সাজিয়েছে।ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসিমুল হাসান বলেন, আদালতপাড়ায় এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।ঝালকাঠি আদালত পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে এবং মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভবিষ্যতে আদালতের নিরাপত্তা আরও বাড়ানো হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com