1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আমতলীতে যুবদল নেতাদের বিরুদ্ধে অপ্র-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:৩৭|

আমতলীতে যুবদল নেতাদের বিরুদ্ধে অপ্র-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯৯ বার পড়েছেন

বরগুনা প্রতিনিধি::বরগুনার আমতলীর গুলিশাখালি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দদের বিরুদ্ধে অ প্রপচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। শুক্রবার (২২ আগষ্ট) বিকাল ৫ টায় উপজেলা পরিষদ গেট সংলগ্ন আমতলী উপজেলার বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির পঞ্চায়েত লিখিত বক্তব্য বলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও অ -অনুমোদিত ফেসবুক আইডি চ্যানেল এ সহ বিভিন্ন মিডিয়ায় ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দদের নামে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে ইউনিয়ন যুবদলের বর্তমান ও সাবেক নেতাদের ও দলের সুনাম ক্ষুন্ন করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত মলয় চন্দ্র পলাশ বলেন, গত ১৬/০৮/২০২৫খ্রিঃ তারিখ প্রতিদিনের বাংলাদেশ ও চ্যালেন ‘এ’ নামক একটি ফেসবুক চ্যানেলে আমতলীতে রাতের আধারে ঘর ভেঙ্গেছে যুবদল নেতা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। গুলিশাখালী ইউনিয়ন যুবদল যগ্ম আহবায়ক মলয় চন্দ্র পলাশ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কবির পঞ্চায়েত, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মনির ঘরামী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন কাজীর বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রকাশিত সংবাদ সম্পর্কে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহŸায়ক মলয় চন্দ্র পলাশের সাথে স্থানীয় জাকির হোসেনের সাথে জমি জমার বিরোধ রয়েছে। কিন্তু ঘর ভাঙ্গার বিষয়ের সাথে মলয় চন্দ্র পলাশ সহ ইউনিয়ন যুবদলের সাবেক ও বর্তমান নেতারা কেহই জড়িত নয়। সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত ভাবে আওয়ামী ফ্যাসিস্টরা যুবদলের সুনাম খুন্য করার জন্য অসৎ উদ্দেশ্যে যুবদল নেতাদের সুনাম নষ্ট ও দলীয় ভাব মুর্তি খুন্ন করার জন্য এই মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে। আমরা এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মনির ঘরামী ও রিপন কাজী বলেন, গুলিসাখালী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দদের জড়িত করে সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে ভিত্তিহিন সংবাদ করিয়েছেন। এই ঘটনায় গুলিশাখালী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দদের মান-সম্মান ক্ষুন্ন করেছে। এই মিথ্যা অপ-প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান যুবদল নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com