1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ইউনিলিভার পরিবেশকের ৩০ লাখ টাকা আত্মসাৎ করে পলাতক স্টোরকিপার ইউসুফ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:৩২|

ইউনিলিভার পরিবেশকের ৩০ লাখ টাকা আত্মসাৎ করে পলাতক স্টোরকিপার ইউসুফ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়েছেন

বরিশাল প্রতিনিধি::ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পরিবেশক এম/এস মামুন এন্টারপ্রাইজ থেকে নগদ অর্থ ও মালামালসহ প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছেন প্রতিষ্ঠানের স্টোরকিপার মোহাম্মদ ইউসুফ তালুকদার।প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শওকত হোসেন মামুন জানান, কয়েকদিন আগে স্টোরকিপার ইউসুফ নগদ টাকা ও পণ্য নিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।উধাও হওয়া ইউসুফ তালুকদার, পিতা— মো. মোশাররফ তালুকদার, মাতা— খাদিজা বেগম। তার গ্রামের বাড়ি আন্দারমানিক, ডাকঘর— মাতুব্বর হাট, থানা— বাকেরগঞ্জ, জেলা— বরিশাল।ঘটনার বিষয়ে বরিশাল বন্দর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবেশক শওকত হোসেন মামুন।তিনি আরও বলেন, “আমার ব্যবসায়িক বিশ্বাসের সুযোগ নিয়ে ইউসুফ বড় ধরনের আর্থিক ক্ষতি করেছে। আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি।”

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com