1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:০৮|

উজিরপুরে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পড়েছেন

মোঃ সোহাগ হাওলাদার::বরিশালের উজিরপুর উপজেলায় আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায় উন্নয়ন মূলক কাজ ও আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।১৪ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ শওকত আলী, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার আমির মাওলানা মাস্টার আব্দুল মান্নান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উজিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান,উপজেলা গ্ৰাম আদালত কর্মকর্তা শিউলি বেগম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহানা পারভীন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ এর প্রতনিধি এস আই মোঃ ইমতিয়াজ হোসেন, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আছমা বেগম উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ। এছাড়াও উপস্থিত উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা উজিরপুরের আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন মূলক কাজ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com