1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে জমিজমা বিরোধকে কেন্দ্র করে বসত ঘরে আগুন, বৃদ্ধা নারীসহ আহত-৪ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:১৫|

উজিরপুরে জমিজমা বিরোধকে কেন্দ্র করে বসত ঘরে আগুন, বৃদ্ধা নারীসহ আহত-৪

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪০৭ বার পড়েছেন

মোঃ রাজিব হোসেন:: উজিরপুরে জমি বিরোধ কে কেন্দ্র করে বৃদ্ধাসহ চার নারীকে হামলার পর গভীর রাতে বসত ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। আগুনের ঘটনায় কেউ হতাহত না হলো প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের স্বজনদের। প্রায় তিন ঘন্টা ব্যাপী পানি নিবারণ করার পর আগুন নিভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ঘটনাটি ঘটেছে উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তি শুন্ড ঈদগাহ মার্কেট সংলগ্ন বয়াতি বাড়িতে।এদিকে ঐদিন সন্ধ্যা রাত আটটার দিকে প্রতিপক্ষের হামলায় শাশুড়ি, দুই পুত্রবধ, দেবরের মেয়ে গুরুতরভাবে আহত হয়। তারা হলো, মৃত আব্দুর রশিদ বয়াতির স্ত্রী আলেয়া বেগম, আলেয়ার পুত্রবধূ তানিয়া আক্তার, দোলনা আক্তার এবং দেবরের মেয়ে উম্মে কুলসুম। বর্তমানে শাশুড়ি আলেয়া এবং পুত্রবধূ তানিয়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।আহত তানিয়া জানান, দীর্ঘদিন ধরে তানিয়া দের পৈত্রিক ও করায়কৃত জমি নিয়ে প্রতিবেশী মিজান, খোকন বয়াতি গং দের সাথে বিরোধ চলে আসছে। ক্ষমতার জোর দেখিয়ে তানিয়াদের জমি জোরপূর্বক জবরদখল করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। এমনকি প্রতিপক্ষরা অন্যায় ভাবে তানিয়াদের জমি দখল কর রাতের আঁধারে জোরপূর্বক রাস্তা বানিয়ে নেয়। প্রতিবাদ করা হলে পাল্টা তানিয়াদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করেন মিজান খোকন বয়াতি গং। ঘটনার দিন গত বৃহস্পতিবার রাত আটটার দিকে বিরোধপূর্ণ জমি নিয়ে তানিয়ার সাথেএদিকে হামলার ঘটনার পর আহতরা চিকিৎসা সেবার জন্য বরিশালে মেডিকেলে আসার পর হামলাকারী মিজান বয়াতি সহ অন্যান্য হামলাকারীরা এই সুযোগে গভীর রাতে তানিয়ার চাচা শ্বশুর ফারুক বয়াতির বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।এ ঘটনায় উজিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, হামলার ঘটনা ও আগুনের বিষয়ে দুটি আমরা জেনেছি, তবে আগুন কিভাবে কে বা কারা দিয়েছে এখন পর্যন্ত তদন্তে বিষয়টি আসেনি। হামলার ঘটনায় আমরা মামলা নিয়ে নেব।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com