1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে শ্বাসরোধ করে বিধবাকে হত্যার ঘটনায় গ্রেফতার ২ - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:১৪|

উজিরপুরে শ্বাসরোধ করে বিধবাকে হত্যার ঘটনায় গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পড়েছেন
উজিরপুর প্রতিনিধি :: বরিশাল জেলার উজিরপুর পৌরসভায় শ্বাসরোধ করে বিধবাকে হত্যার ঘটনায় জড়িত ২ মাস ৬ দিন পর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) তাদেরকে বরিশাল জেল হাজতে প্রেরণ করলে আদালতের বিচারক জেল-হাজতে প্রেরন করে।গ্রেফতারকৃতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মোঃ রাজু হাওলাদারের ছেলে মোঃ সজিব হাওলাদার (২৫) ও উজিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের মোঃ আলী আহমেদের ছেলে মোঃ রনি (২৩)।গত ১৯ মে সকালে উজিরপুর পৌরসভা ৩ নং ওয়ার্ড ভিআইপি রোডে নিজ ভবন থেকে মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী আলেয়া বেগমের (৬০) বিবস্ত্র অবস্থায় পরে থাকা অর্ধগলিত লাশ উদ্ধার করেন উজিরপুর মডেল থানা পুলিশ।সূত্রে জানা যায়- প্রতিবেশি রব গোমস্তার স্ত্রী আফসানা বেগম তার খোঁজে গেলে দেখতে পান মেঝেতে মৃতদেহ পড়ে রয়েছে। এরপর ডাক-চিৎকার করলে আশে পাশের লোকজন ছুটে এসে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালামসহ পুলিশের টিম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেন। হত্যার ঘটনায় ২০ মে উজিরপুর মডেল থানায় একটি অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয় (যার মামলা নম্বর-১৩)।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com