
উজিরপুর প্রতিনিধি:: বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় সরকারি আবাসনে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে । পরুয়া নামে ৭ম শ্রেনীর ছাত্রীকে পিকনিকের কথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।এ ঘটনায় এলাকাবাসী লম্পটের বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ধর্ষীতার পরিবার জানান ৮ আগষ্ট শুক্রবার রাত ১১ টার দিকে ঘরে ঢুকে ছাত্রীকে একা পেয়ে পিকনিকের কথা বলে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে ওই এলাকার কালিচরন বাড়ৈর ছেলে লম্পট বিরেন বাড়ৈ(৫০)। এসময় ছাত্রীর বাবা-মা পাশের ঘরে প্রয়োজনীয় কথা বলতে ছিলেন । এ সুযোগে লম্পট বিরেন বাড়ৈ ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে সটকে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ৯ আগষ্ট স্থানীয়রা ধর্ষক বিরেন বাড়ৈকে আটক করে জিজ্ঞাসাবাদ করে সত্যতা পেয়ে পুলিশের কাছে সোপর্দ করেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান মামলা প্রক্রিয়াধীন।এদিকে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও এলাকাবাসী।