1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কলাপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৯:৫৭|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

কলাপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাকচাপায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক আরিফ শরীফ (২৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।সোমবার (১২ জানুয়ারি) রাত পৌণে ১১ টার দিকে উপজেলার মহিপুর থানাধীন ধুলাস্বার ইউনিয়নের বাবলাতলা বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আরিফ শরীফ উপজেলার বৌলতলী ইউনিয়নের গেন্দু শরীফের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী বাবুল বলেন, ‘দ্রুতগতি সম্পন্ন একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী আরিফ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং ট্রাকের হেলপার ও ড্রাইভারকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com