1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কলাপাড়ায় নারীকে কুপিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:৪৩|

কলাপাড়ায় নারীকে কুপিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়েছেন
কলাপাড়া প্রতিনিধি::পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পারুল বেগম (৪০) নামের এক নারীকে কুপিয়ে রক্তাক্ত জখম ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। বর্তমানে ওই নারী শীরের যন্ত্রনা নিয়ে হাসাপাতালের বিছানায় কাতরাচ্ছেন। এসময় ওই নারীর কন্যা হাজেরা (১৭) কেও মারধর করা হয়। মঙ্গলবার বিকাল চারটার দিকে উপজেলার ধুলাস্বর ইউনিয়নের নয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
কান্না জড়িত কন্ঠে ওই নারী বলেন, তাদের দেড় একর জমি নিয়ে তার স্বামী খলিলুর রহমানের সঙ্গে প্রতিবেশী সাইফুল ইসলাম বাবুলের দীর্ঘ দিনের বিরোধ ছিলো। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ মিশাংসাও হয়েছে। স্খানীয় সালিশদাররা বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত দুই পক্ষকেই ভোগ দখল করতে নিষেধ করেন। গত মঙ্গলবার বাবুলের ভাই দুলাল সহ তাদের পরিবারের সদস্যরা ওই বিরোধীয় জমির পুকুরে মাছ ধরতে যায়। এসময় বাড়িতে তার স্বামী খলিল না থাকায় তিনি মাছ শিকারে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুলাল ও বাবুল দেশীয় অস্র দিয়ে তার মাথায় আঘাত করেন। এছাড়া বাবুলের বাবা হারিছ, স্ত্রী সীমা, বোন খাইরুন নেছা, ভগ্নপতি লিটন, দুলালের ছেলে হাসান ও বাবুলের ছেলে সাব্বির সহ ৮ থেক ১০ জন তাকে বেধড়ক মারধর করে এবং তার পরিধেয় কাপড় ছিড়ে শ্লীলতাহানি করে। পরে তার কান ও গলার স্বর্নালংকার এবং মুডোফোন ছিনিয়ে নেয় তারা। মাকে বাঁচাতে মেয়ে হাজেরা এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

পারুল বেগমের স্বামী খলিলুর রহমান বলেন, গত মঙ্গলবার তারা কেউ বাড়িতে না থাকার সুযোগে বাবুলের পরিবারের সবাই মিলে তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারধর করেছে। তিনি প্রশাসনের কাছে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
তবে এ বিষয়ে সাইফুল ইসলাম বাবুল বলেন, ওইদিন তাদের বাড়িতে পুরুষরা কেউ ছিলেন না। মহিলাদের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনা নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি জানা । মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, মারধরের পর আহতবস্থায় ওই নারী থানায় এসেছিলো। আমরা তাকে চিকিৎসা নিতে বলেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com