1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কাউনিয়ায় আলোচিত নারী মাদক ব্যবসায়ী দেশীয় অস্ত্র বিপুল পরিমাণ অর্থ ও মাদকসহ শিল্পী আটক দের যুগের মাদক ব্যবসার অবসান - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

কাউনিয়ায় আলোচিত নারী মাদক ব্যবসায়ী দেশীয় অস্ত্র বিপুল পরিমাণ অর্থ ও মাদকসহ শিল্পী আটক দের যুগের মাদক ব্যবসার অবসান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বরিশাল নগরীর পলাশপুরে দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্যের সঙ্গে জড়িত আলোচিত ‘শিল্পী–সুমন’ দম্পতির বিরুদ্ধে অবশেষে সফল অভিযান চালিয়েছে কাউনিয়া থানা পুলিশ। শুক্রবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে শিল্পীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে তার স্বামী মান্নাসুমন পালিয়ে যায় বলে জানায় পুলিশ।দেড় যুগের বেশি সময় ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা নিয়ন্ত্রণে এই দম্পতি স্থানীয়ভাবে এক ধরনের ‘অঘোষিত প্রভাবশালী’ অবস্থান তৈরি করেছিল। মাদক বাণিজ্যের নিরাপত্তায় এলাকায় বিভিন্ন স্থানে সিসি ক্যামেরাও স্থাপন করেছিল—যে কারণে পুলিশ ও গোয়েন্দাদের জন্য তাদের গ্রেপ্তার করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পুলিশের সহকারী  কমিশনার পবিএ কুমার হালদারের নেতৃত্বে একটি বিশেষ টিম শুক্রবার পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন–শিল্পী দম্পতি পালাতে চাইলে ধাওয়া করে শিল্পীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ জনাব ইসমাইল, সেকেন্ড অফিসার হরসিদ মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে ওই দম্পতির বসতঘরে তল্লাশিতে উদ্ধার করা হয়—১০২ পিস ইয়াবা,মাদক বিক্রির নগদ ২০ লক্ষাধিক টাকা,দেশীয় অস্ত্র।পুলিশ জানায়, আটক শিল্পীকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। একই সঙ্গে পলাতক সুমনকে গ্রেপ্তারের ক্ষেত্রেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বরিশালের বর্তমান পুলিশ কমিশনার শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক চক্র দমনে গোয়েন্দা ও থানা পুলিশকে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় এই আলোচিত দম্পতির বিরুদ্ধে অভিযানটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com