1. admin@jagratakhobor.com : admin-ferdous :
খেয়া ভাড়া চাওয়ায় ইজারাদারকে মারপিট করে টাকা ছিনিয়ে নেয় থানায় অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

খেয়া ভাড়া চাওয়ায় ইজারাদারকে মারপিট করে টাকা ছিনিয়ে নেয় থানায় অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার ৩নং সায়েস্থাবাদ ইউনিয়নের খেয়া পারাপার হতে ভাড়া চাওয়ায় ইজারাদারকে মারপিট করেছে আওয়ামী লীগের লোকজন বলে অভিযোগ পাওয়া গিয়াছে । এঘটনায় বরিশাল কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে । জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৯.১০ মিঃ এ ঘটনা সংঘঠিত হয়েছে । ইজারাদার মনির হাওলাদার খেয়াঘাটের ট্রলার পারাপারের টাকা চাওয়ায় চুরামন গ্রামের বাসিন্দা জাব্বার সিকদারের পুত্র মঈন ও নাঈম তাদের সাঙ্গপাঙ্গ মিলে এ হামলা চালায় । অভিযোগের ভাষ্যমতে জানা গেছে, আওয়ামীগের সমর্থক হামলাকারীরা বিগত দিনে খেয়া পারাপারে কোনো ভাড়া দিতেন না । এখন ভাড়া চাইলে তারা এ হামলা চালায় । ইজারাদার মোঃ রিয়াজ মৃধা বলেন, আমরা বরিশাল উপজেলা পরিষদ থেকে ১ কোটি ১ লাখ টাকায় সায়েস্থাবাদ রামকাঠি আনন্দ বাজার খেয়া ঘাটটি ইজারা নেই । অভিযুক্তরা কখনও খেয়া পারাপার হয়ে ভাড়া দিতো না । রিয়াজ মৃধা বলেন, আমার পাটনার মোঃ মনির হাওলাদার খেয়া মঈন ট্রলার পার হলে তিনি ভাড়া চাইলে দলবল নিয়ে মনিরের উপর হামলা চালানো হয়েছে । এতে মনির গুরুতর আহত হয় । মনির জানায় তার পকেটে থাকা ৪৬ হাজার ৭০০ টাকা ছিনাইয়া নেয় । এ বিষয় সায়েস্থাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, এ ঘটনা আমি শুনেছি । কাউনিয়া থানার ভারপ্রাপ্ত ওসি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com