1. admin@jagratakhobor.com : admin-ferdous :
চরবাড়িয়া ইউনিয়নে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি:শাহিন - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

চরবাড়িয়া ইউনিয়নে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি:শাহিন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পড়েছেন

মোঃ সাদ্দাম হোসেন::বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাকাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক মহতী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল—পরিবেশ সংরক্ষণ,জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা,সবুজায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তোলাঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও পরিবেশবান্ধব উন্নয়নের অঙ্গীকারবদ্ধ নেতা এ্যাডভোকেট আবুল কালাম শাহিন।তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন—গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব একটি করে হলেও গাছ লাগানো ও তার যত্ন নেওয়া।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন—বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, এটি একটি সামাজিক আন্দোলনসবুজ পরিবেশ, পরিচ্ছন্ন প্রকৃতি এবং টেকসই উন্নয়নের জন্য এই উদ্যোগ অব্যাহত রাখতে হবেকর্মসূচি শেষে ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।বিএনপি নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে গ্রামীণ পরিবেশ আরও সবুজ, শীতল ও প্রাণবন্ত হয়ে উঠবে

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com