1. admin@jagratakhobor.com : admin-ferdous :
চিকিৎসককে মারধরের অভিযোগে মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

চিকিৎসককে মারধরের অভিযোগে মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৮১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূরীকরণসহ তিন দফা দাবি আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এজাহারে অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) রাতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মচারী বাহাদুর সিকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আন্দোলন করছেন একমাত্র নামধারী আসামি রনিসহ তার সহযোগীরা। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক তাদের দাবি মেনে নেওয়ার পরও তারা হাসপাতাল কম্পাউন্ডে আন্দোলন চালিয়ে আসছিলেন। সর্বশেষ গত রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের প্রধান গেটে অবস্থান করে গেট ভাঙার চেষ্টা চালায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দীলিপ রায় ওই গেট থেকে বের হলে তার পথরোধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।এ সময় বিক্ষোভে নেতৃত্বদানকারী রনি লোহার পাইপ দিয়ে চিকিৎসকের শরীরে একাধিকবার আঘাত হানে। কর্মচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালের পরিচালকের কক্ষে নিয়ে যান। এতেও তারা ক্ষ্যান্ত হননি। সড়ক থেকে হাসপাতালের ভেতরে ইট নিক্ষেপ করে। এতে কর্মচারী ও রোগীরা আহত হন।এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় দায়েরকৃত এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। রনিসহ যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেফতারে সোমবার রাত থেকেই অভিযান অব্যাহত রয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com