1. admin@jagratakhobor.com : admin-ferdous :
চুরি করে ব্রিজের মালামাল নেওয়ার সময় ছাত্রদল ও যুবদল নেতা গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

চুরি করে ব্রিজের মালামাল নেওয়ার সময় ছাত্রদল ও যুবদল নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::সরকারি ব্রিজের মালামাল চুরি করে ট্রলারযোগে নেওয়ার সময় বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জিহাদ আকন ও ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার শেষকার্যদিবসে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীররাতে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা এলাকা থেকে ব্রিজ নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল চুরি করে ট্রলারযোগে নিয়ে যাওয়া হচ্ছিলে।গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থের নেতৃত্বে একদল পুলিশ বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন নতুন ব্রিজের নিচে সন্ধ্যা নদীর মোহনায় অবস্থান নেয়।রাত আনুমানিক তিনটার দিকে সন্দেহভাজন ট্রলারটি সেখানে পৌঁছলে পুলিশ অভিযান চালিয়ে সরকারি ব্রিজের লোহার মালামলসহ একটি ডিজেল ইঞ্জিন, একটি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ব্রিজের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি, চুরির কাজে ব্যবহৃত মালামালসহ ট্রলারটি জব্দ করে।এ সময় ট্রলারে থাকা ছাত্রদল নেতা জিহাদ আকন ও যুবদল নেতা সানিকে আটক করা হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা স্বীকার করেন, তারা গাভা এলাকা থেকে এসব মালামাল চুরি করে নিয়ে আসছিলে।বানারীপাড়া থানার ওসি মো. মজিবর রহমান জানান, চুরির ঘটনায় আটক জিহাদ ও সানিসহ চারজনের নামোল্লেখ করে এবং আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com