1. admin@jagratakhobor.com : admin-ferdous :
চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:১৩|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়েছেন
হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে রুমন মিয়া একটি চুরি যাওয়া মোবাইল ফোন ব্যবহার করছেন বলে তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল রাতেই রুমনের বাড়িতে অভিযান চালায়।অভিযানের সময় রুমন মোবাইলটি নিজের দাবি করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে রুমনের ভাই মামুনসহ কয়েকজন নারী ও স্থানীয়রা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।হামলায় উপ-পরিদর্শক মেহেদী হাসান (৩০), মাইনুল ইসলাম (৩২), এএসআই মোশারফ হোসেন (২৯), কনস্টেবল শাহ ইমরান (২৭) ও পল্টন চন্দ্র দাশ (২৫) আহত হন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, গুরুতর অবস্থায় কনস্টেবল শাহ ইমরানকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে রুমনের ভাই মামুনসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “চোরাই মোবাইল উদ্ধারে গেলে একটি চক্র পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচজন পুলিশ সদস্য আহত হন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com