1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জমির পথ নিয়ে শত্রুতায় সাহেবের হাটে বৃদ্ধাকে মারধর - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৮:১৮|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

জমির পথ নিয়ে শত্রুতায় সাহেবের হাটে বৃদ্ধাকে মারধর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বন্দর থানাধীন সাহেবেরহাট এলাকায় বাড়ির যাতায়াতের পথ আটকানো কে কেন্দ্র করে ৭০ বছরের এক বৃদ্ধাকে পরিকল্পিতভাবে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৮ঃ৩০ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধা ওই এলাকার বদিউল্লাহ গ্রামের বাসিন্দা মৃত আদম আলী মিয়ার স্ত্রী রুনু বেগম ।আহত বর্তমানে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অসহায় এক বৃদ্ধাকে পরিকল্পিতভাবে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী রুনু বেগমের বাড়ির একমাত্র যাতায়াতের পথ প্রতিপক্ষরা দীর্ঘদিন যাবত দেয়াল দিয়ে আটকে রাখে। বিষয়টা নিয়ে ইউনিয়ন পরিষদের দ্বারস্থ হলে সামান্য একটু চলাচলের পথ উন্মুক্ত করে দেয়। পরে জমি জমা নিয়ে স্থানীয় একাধিকবার সালিশ মীমাংসা হলে চলাচলের যাতায়াতের জমি ভুক্তভোগী পরিবার পায়। তবে প্রতিপক্ষ আলামিন গংরা তাদের যাতায়াতের পথ ঘটনার দিন জোর করে বন্ধ করে দেয় ‌। ঘর থেকে বের হতে না পেরে ৭০ বছরের বৃদ্ধা রুনু বেগম বিষয়টি নিয়ে প্রতিবাদ করে। এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে আল আমিন, জাফর প্যাদা , ফরিদা বেগম, মমতাজ বেগম , সোনিয়া সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে বেধড়ক মারধর করে ও পিটিয়ে রক্তাক্ত জখম খল করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে।মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com