1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে আগৈলঝাড়ায় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে আগৈলঝাড়ায় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়েছেন

মো: সোহাগ মিয়া::নিয়ম মেনে বিদেশ যাবো, দালালমুক্ত দেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব লিখন বণিক। সভাপতির বক্তব্যে তিনি বলেন,“প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে দালালদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। সরকারি নিয়ম মেনে বিদেশ গেলে প্রবাসীরা নিরাপদ থাকবেন এবং দেশ উপকৃত হবে।তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ গ্রহণ, বৈধ কাগজপত্র সম্পন্ন করা এবং সরকারি অনুমোদিত চ্যানেল ব্যবহার করার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রবাসী ও প্রবাসী পরিবারের সদস্যরা, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে প্রবাসীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে প্রবাসীদের কল্যাণ ও দেশের উন্নয়ন কামনায় করা হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com