1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জামায়াতে ইসলামীর জোট থেকে নির্বাচন করবে এনসিপি - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| ভোর ৫:০১|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

জামায়াতে ইসলামীর জোট থেকে নির্বাচন করবে এনসিপি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়েছেন
জাগ্রত নিউজ::নির্বাচন সুষ্ঠু করতে ও বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়াক নাহিদ ইসলাম। এছাড়াও আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি।রবিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমরা জামায়াতসহ ৮ দলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচন করছি। আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করবো। কে কোন আসন থেকে নির্বাচন করব তা আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জোটের বাইরে আমাদের আলাদা কোনো প্রার্থী থাকবে না। ওই সব আসনে আমরা জোটের পক্ষে কাজ করবো।এদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও একটি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দলটি হচ্ছে- কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।এরা আগে রবিবার বিকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নতুন যুক্ত হওয়া দুই দলের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।জামায়াতের আমির জানান, এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের বৈঠক হয়েছে। সেখানে তারা আমাদের সঙ্গে এই সমঝোতা বা জোটে যুক্ত হয়েছেন। তারা আজ রাতের মধ্যে সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দেবেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com