1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঝালকাঠিতে জামায়াত প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৫৩|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

ঝালকাঠিতে জামায়াত প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়েছেন

ঝালকাঠি প্রতিনিধি:: আসন্ন জাতীয় সংসদ নির্বানে ঝালকাঠি ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের পোস্টার লাগানোর সময় কর্মীকে মারধর করার অভিযোগ। ৭ই ডিসেম্বর নলছিটির মোলারহাট ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা চালায় বলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন জেলা জামায়াত।মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শহরের কলেজ রোড পৌর জামায়াতে ইসলামীর অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে নেতা শেখ নেয়ামুল করীম বলেন, “বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর হামলা চালায়।এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী মোলারহাট ইউনিয়ন ৮ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি ঘোষণার পর বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলেন ভুট্টো স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী তাদের ঘোষণা করা কর্মসূচি প্রত্যাহার করে কর্মসূচিতে কাউকে অংশ না নেওয়ার আহ্বান জানান। তার পরেও জামায়াত কর্মী কাউসার মোল্লারহাট বাজার থেকে বাসায় যাওয়ার পথে তার উপরে হামলা চালিয়ে এলোপাথাড়ি কিল ঘুষি এবং গলায় গামছা পিছিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বিএনপির কর্মীরা। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করার জন্য মোল্লাহাট ডিগ্রী কলেজের লেকচারার নলছিটি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান এগিয়ে গেলে তাকেও একটি দোকানে অবরুদ্ধ করে অমানবিক নির্যাতন করে। ইউনিয়ন সভাপতি হায়দার আলীসহ অন্য চার জন কর্মী এগিয়ে এলে তাদের সবাইকে নির্মমভাবে আহত করা হয়। তাদের মোবাইল নগদ টাকা এবং দুইটি মোটরসাইকেল ছিনতাই করে বিএনপি কর্মীরা পুনরায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ হামলায় মোট সাতজন আহত হন। এর মধ্যে চারজনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত তিনজন কাউসার, হায়দার ও ফেরদাউস কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। প্রশাসনের প্রতি অনুরোধ করেন আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। যাতে এ ধরনের নৈরাজ্য পুনরাবৃত্তি না ঘটে। রাজনৈতিক দল সমূহের প্রতি আহবান করেন জুলই বিপ্লব পরপর্তী জনআকাংখা নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করতে না পারে এর জন্য প্রয়োজনিয় পদক্ষেপ গ্রহন করবেন। এই হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪ টায় নলছিটিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখা।হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও আইনি ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন জামায়াত নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা সেক্রেটারী অধ্যক্ষ মু. ফরিদুল হক, নায়েবে আমীর অ্যাডভোকেট এ বি এম আমিনুল ইসলাম,পৌর সেক্রেটারী মাওলানা আবদুল হাই প্রমুখ।

 

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com