1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তজুমদ্দিনে আত্মগোপন থেকে বাড়ি ফেরার পথে পি’টু’নি’তে শ্রমিকের মৃ’ত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:১৪|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

তজুমদ্দিনে আত্মগোপন থেকে বাড়ি ফেরার পথে পি’টু’নি’তে শ্রমিকের মৃ’ত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিন উপজেলায় পিটুনি ও মারধরে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিক মারা গেছেন। গতকাল রোববার বিকেল পৌনে ৪টার দিকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাঁকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।নিহত শ্রমিকের নাম মো. সেলিম (৪৫)। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ঘোষেরহাওলা গ্রামের বাসিন্দা। গত শনিবার রাতে ঘোষেরহাওলা গ্রামে তাঁকে পিটিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা।পরিবারের দাবি, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সেলিম আত্মগোপনে যান। এরপর শনিবার রাতে তিনি গ্রামে ফেরেন। একপর্যায়ে চিনতে পেরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সেলিমকে ধরে মারধর করেন।পরিবারের দাবি, হাত-পায়ে পেরেক ঢুকিয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মুমূর্ষু অবস্থায় সেলিমকে রাস্তার পাশে ফেলে রাখা হয়।সেলিমের স্ত্রী রেখা বলেন, তাঁর স্বামী আওয়ামী লীগের রাজনীতি করতেন বলে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। শনিবার রাতে সেলিম মুঠোফোনে জানান, তিনি বাড়ি আসবেন।রেখার ভাষ্য, তিনি তাঁকে আসতে নিষেধ করেছিলেন। পরে রাতে শুনতে পান, বিলের দিক থেকে তাঁকে (সেলিম) ধরে নিয়ে যাওয়া হয়েছে। লোকজনের মুখে শুনতে পান, সেলিমকে পিটিয়ে হাড়গোড় ভেঙে ফেলা হয়েছে।স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল সকালে ঘোষেরহাওলা বাজারের কাছে একটি দোকানের পাশে সেলিমকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তাঁরা। পরে সেলিমের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখান থেকে তাঁরা সেলিমকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান।এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান। তিনি বলেন, ঘটনাটির তদন্ত চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com