1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তারেক রহমানই হবে আগামীর প্রধানমন্ত্রী - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:০৮|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

তারেক রহমানই হবে আগামীর প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়েছেন
নাটোর প্রতিনিধি::বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে দেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষিত হয়েছে। এ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সব যড়যন্ত্রকে মোকাবিলা করবে বিএনপি এবং তারেক রহমানই হবে দেশের আগামী প্রধানমন্ত্রী।মঙ্গলবার বিকালে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪, শহীদ স্মরণে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, তারেক রহমান ৩১ দফার মাধ্যমে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন। তিনি দেশে কৃষি ও শিল্প বিপ্লব করার চেষ্টা করছেন। দেশের মানুষের বেকার সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন।এই নেতা বলেন, খুব শিগগিরি তারেক রহমান দেশে ফিরে আসবেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো বাড়ি না থাকায় দেশে ফিরে তারেক রহমানকে ভাড়া বাসায় উঠতে হবে। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সৎ। তিনিও তেমন সৎ।তারেক রহমানের নেতৃত্বেই দেশ নিরাপদ’ উল্লেখ করে টিপু বলেন,  তারেক রহমানের নেতৃত্বেই দেশের মানুষ নিরাপদে বাস করতে পারবেন। তিনি বিএনপির সব নেতাকর্মীদের তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী টিপু এসময় আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আর দল আমাকে সুযোগ দিলে এক বছরের মধ্যে লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নের চিত্র বদলে দেব।সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক শামিম সরকার প্রমুখ। সমাবেশে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com