1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তালতলীতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

তালতলীতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি :: বরগুনার তালতলীতে ৪ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর পৌণে ২ টার দিকে উপজেলার মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মো. বিল্লাল হোসেন (পিতা: মো. শাহজালাল) বরগুনা সদর উপজেলার লতাকাটা গ্রামের বাসিন্দা। অপরজন মোছা. রহিমা খাতুনের (পিতা: মজিদ হাওলাদার) বাড়ি তালতলী উপজেলার চরপাড়া গ্রামে।সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে মো. বিল্লাল হোসেন (২৯) ও মোছা. রহিমা খাতুন (৩৫) নামের দুইজনকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।সূত্র আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত এবং মাদক বিক্রির উদ্দেশ্যে মসজিদ কমপ্লেক্স সংলগ্ন স্থানে অবস্থান করছিল। অভিযান শেষে তাদের কাছ থেকে জব্দকৃত গাঁজাসহ তালতলী থানায় হস্তান্তর করা হয়।তালতল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল বলেন, নৌবাহিনী একটি অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারিকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com