1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দলগুলোর সঙ্গে আজ ফের আলোচনায় বসছে ঐকমত্য কমিশন - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:১৫|

দলগুলোর সঙ্গে আজ ফের আলোচনায় বসছে ঐকমত্য কমিশন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়েছেন

ঢাকা অফিস::জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আজ রোববার (৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন।রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে বলে জানা গেছে।দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আগে আজ সকালে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।এর আগে, গতকাল শনিবার জুলাই সনদ নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি পর্যালোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া অভিমতও পুনঃবিশ্লেষণ করা হয়।সেই বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড.ইফতেখারুজ্জামান, ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com