1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দশমিনায় ছাত্রদল নেতাকে ধরতে গিয়ে তোপের মুখে পুলিশ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৩৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

দশমিনায় ছাত্রদল নেতাকে ধরতে গিয়ে তোপের মুখে পুলিশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি::বিএনপির লোক আপনি থানায় নিতে পারবেন না। তারেক রহমানের সিদ্ধান্ত মানছি, অন্য কিছু না। আমরা গণঅধিকার করি না, বিএনপি করি। যদি নিতে হয়, দুই আসামিকেই নিতে হবে।’ ওয়ারেন্টভুক্ত ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে এমন কথা বলেন পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার ও তার অনুসারীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে দশমিনা উপজেলা সদরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ছাত্রদলের সভাপতি রাকিব হোসেনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। দশমিনা থানার এসআই মনির হোসেন রাকিবকে থানায় নিয়ে যেতে চাইলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার বাধা দেন। এ সময় ৩০-৪০ জন ছাত্রদল নেতাকর্মী জড়ো হয়ে পুলিশকে ঘিরে রাখেন এবং গ্রেপ্তারি পরোয়ানার কাগজ দেখতে চান। এ নিয়ে ছাত্রদলের আহ্বায়ক বশার ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকিবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শুক্রবার আদালতের মাধ্যমে রাকিবকে জেলহাজতে পাঠানো হয়েছে।এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার জানান, চরবোরহান ছাত্রদলের সভাপতি রাকিবকে গণঅধিকারের নেতারা মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তিনি বলেন, ‘আমি শুধু এর প্রতিবাদ করেছি।দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মিলন খান জানান, ওয়ারেন্টভুক্ত আসামিকে পুলিশ ধরেছে। এখানে তার কোনো সম্পৃক্ততা নেই। তবে ছাত্রদল নেতারা মনে করেছেন, তারা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেন, ছাত্রদল নেতাকর্মীরা পুলিশের সামনে তার গায়ে হাত তুলেছেন।দশমিনা থানার এসআই মনির হোসেন জানান, ওয়ারেন্টভুক্ত আসামি রাকিবকে গ্রেপ্তার করার সময় ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারসহ কয়েকজন তাকে বাধা দেন এবং গ্রেপ্তারি পরোয়ানার কাগজ দেখতে চান। পরে কাগজ দেখানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com