1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবেনা বিএনপি নেতা ফরহাদ - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:০৫|

দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবেনা বিএনপি নেতা ফরহাদ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়েছেন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি::বরিশালের বিএনপির নেতা সাবেক সংসদ সদস্য মেছবা উদ্দিন ফরহাদ বলেছেন যারা এই বিভ্রান্তি ছড়াচ্ছে যে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ। রবিবার ( ১৪ সেপ্টেম্বর ) মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাষানচর ও বিদ্যানন্দপুর ইউনিয়নে সর্বস্তরের জনগণের সাথে গণসংযোগ শেষে স্থানীয় দফাদার বাজারে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজবাহ উদ্দিন ফরহাদ। তিনি আরো বলেন, অনেকেই ৫ই আগষ্টের পর বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছে। তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এরা গণদুশমন, এদের জন্য দল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি সকলকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এর আগে মেজবাহ উদ্দিন ফরহাদ বিকেল সাড়ে তিনটায় ভাষানচর এসে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভাষানচর ও বিদ্যানন্দপুর ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ শেষে স্থানীয় দফাদারহাট বাজারে ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক সাইফুল ইসলাম বাবলু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল জেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক চান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাবেক পৌর বিএনপির সভাপতি জিয়া উদ্দিন সুজন, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নদী মোঃ জামাল হোসেন, উত্তর জেলা বিএনপির সদস্য তানবির হোসেন, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মুকুল, উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুছুর রহমান যুবায়ের, মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ পোদ্দার, পৌর কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামান খন্দকার মুন্নাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পথসভা সঞ্চাচলায় ছিলেন, যুবনেতা মনির হাওলাদার ও সৌরভ হোসেন বাবু।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com