1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দেশ গড়তে শুধু নেতা নয়, নীতি পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:৪২|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

দেশ গড়তে শুধু নেতা নয়, নীতি পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: দেশ গড়তে হলে শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই হবে না, নীতিরও আমূল পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত এমপি প্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে চালিতাখালীতে গণসংযোগ শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাসুদ সাঈদী বলেন, দেশ গড়তে হলে শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই হবে না, নীতিরও আমূল পরিবর্তন করতে হবে। কারণ নেতৃত্ব যদি পরিবর্তন হয়। কিন্তু নীতি-আদর্শ, চিন্তা ও দৃষ্টিভঙ্গি যদি আগের মতোই থাকে— তবে দেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। আমাদের প্রয়োজন এমন একটি নীতি, যা জনগণের স্বার্থে নিবেদিত, দুর্নীতি ও বৈষম্যমুক্ত এবং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে প্রতিষ্ঠিত।তিনি বলেন, গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সমস্ত কর্মকান্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল। বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মকান্ডের সাথে কোনো কোনো দলের কর্মকান্ড মিলে যাচ্ছে। ফলে জনগণ থেকে তারা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে ফ্যাসিবাদী কর্মকান্ডের কারণেই আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না।মাসুদ সাঈদী আরও বলেন, একজন ভালো নেতা তখনই সফল হন, যখন তিনি ভালো নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং রাষ্ট্র পরিচালনা করেন। ইতিহাস সাক্ষ্য দেয় — যেখানে নীতি সঠিক, সেখানে নেতৃত্ব স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়; আর যেখানে নীতি বিকৃত, সেখানে নেতৃত্বও দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী হয়ে ওঠে।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ আমাদের সমাজে সবচেয়ে বড় ঘাটতি নেতৃত্বের নয়, নীতির। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত, নীতির পরিবর্তন। গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে এখন প্রয়োজন এমন নীতি প্রতিষ্ঠা করা- যা সত্য, ন্যায় ও জনগণের কল্যাণের ভিত্তিতে গঠিত। দেশের উন্নয়ন শুধু রাস্তাঘাট, ভবন বা মেঘা প্রকল্পে সীমাবদ্ধ নয়; প্রকৃত উন্নয়ন হলো মানুষের চিন্তায়, চরিত্রে ও রাষ্ট্র পরিচালনায় নীতি-নৈতিকতার বিকাশ। তাই সময় এসেছে, শুধু নেতা নয়, এবার নীতি পরিবর্তনের আন্দোলনে যুক্ত হওয়ার।এ সময়ে মাসুদ সাঈদী স্লোগান দেন— ‘‎চাও যদি উন্নত ও ন্যায়ভিত্তিক দেশ, তবে প্রথমে বদলাও নীতি— তাহলেই বদলাবে বাংলাদেশ।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব। আরও বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা সেক্রেটারী জহিরুল হক, পিরোজপুর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন, পিরোজপুর সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা সেক্রেটারী মো. আরিফ বিল্লাহ, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল-আমিন ফকির ও শিকদার মল্লিক ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রব।জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।এর আগে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাসুদ সাঈদী আজ সকাল ৭টা থেকে যোহরের নামাজের আগ পর্যন্ত পিরোজপুর সদর উপজেলার রানীপুর বেকুটিয়া এলাকায়, শারিকতলা ইউনিয়নের বেকুটিয়া আবাসন এলাকায়, ইউনিয়নের কুমিরমারা হফিজিয়া মাদ্রাসায়, পালপাড়ার হিন্দু এলাকায়, গুয়াবাড়িয়া মাঝিবাড়ি নূরানী হাফিজিয়া মাদারাসায় গণসংযোগ করেন এবং বেকুটিয়া ব্রিজ সংলগ্ন বিশিষ্ট সমাজ সেবক কামাল হোসেন ও উত্তর রানীপুরের বীর মুক্তিযোদ্ধা ডা. মোশাররফ হোসেনে করব জিয়ারত এবং শোকাহত পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com