1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নলছিটিতে রাতের আঁধারে ভেঙে দেওয়া হলো স্কুলের নির্মাণাধীন সীমানাপ্রাচীর - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

নলছিটিতে রাতের আঁধারে ভেঙে দেওয়া হলো স্কুলের নির্মাণাধীন সীমানাপ্রাচীর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৬৯৭ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তরা রাতের আঁধারে বিদ্যালয়ের নির্মাণাধীন সীমানাপ্রাচীর ভেঙে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বারইকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় সীমানাপ্রাচীর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়। গতকাল রাতে দুর্বৃত্তরা নির্মাণাধীন প্রাচীর ভেঙে মালপত্র ফেলে দেয়। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।বিদ্যালয় পরিচালনার অ্যাডহক কমিটির সদস্য লিয়াকত আলী খান বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা স্কুলের সীমানাপ্রাচীর ভেঙে ফেলেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com