1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নেছারাবাদে আপত্তিকর ভিডিও পাঠিয়ে স্বামীর কাছে টাকা দাবি, স্ত্রীর আত্মহত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:২৭|

নেছারাবাদে আপত্তিকর ভিডিও পাঠিয়ে স্বামীর কাছে টাকা দাবি, স্ত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।প্রতিবেশীদের দাবি, চাচাতো ভাই ইয়াসিনের সঙ্গে ওই গৃহবধূর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও স্বামীর মোবাইল ফোনে পৌঁছানোর পর দাম্পত্য কলহ চরমে ওঠে। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে।গৃহবধূর স্বামী বলেন, আমার স্ত্রী তার চাচাতো ভাই ইয়াসিনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্প্রতি ইয়াসিন আমার ইমো নম্বরে তাদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও পাঠায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সে ২০ হাজার টাকা দাবি করে। তাকে ১০ হাজার টাকা জোগাড় করে দেই। এরপর বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এ ঘটনার রেশ ধরেই হয়তো সে আত্মহত্যা করেছে।গৃহবধূর মা বলেন, ‘আমার মেয়ে ও জামাই দুজনেই ঢাকায় থাকত। ভিডিওটি নিয়ে কিছুদিন আগে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে মেয়ে বাড়ি চলে আসে। গত রাতে জামাই বাড়িতে এলে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। সেই ঘটনার পর হয়ত মেয়ে গলায় ফাঁস দিয়েছে। তাকে মেরে ঝুলিয়েও রাখতে পারে।ইউপি সদস্য মো. বাবুল হোসেন বলেন, ‘এ দম্পতির বিচ্ছেদ হয়েছিল। পরে তারা আবার একসঙ্গে থাকতে শুরু করে। শুনেছি, মেয়েটির সঙ্গে চাচাতো ভাইয়ের সম্পর্ক চলছিল। তা নিয়ে প্রায়ই ঝগড়া হতো। তবে কীভাবে তার মৃত্যু হলো, বলা মুশকিল।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com