1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:১১|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পড়েছেন
নেত্রকোনা প্রতিনিধি::নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের সাথে  সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন যাত্রী।বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারানদিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম জলিল মিয়া। তার বাড়ি শম্ভুগঞ্জ চায়না মোড়ে। অপর নিহত যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দাঁড়িয়ে থাকা পণ্যবাহী একটি ট্রাকের সাথে যাত্রী নিয়ে আসা ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক জলিল মিয়া ও এক যাত্রী নিহত হন। এসময় আরও তিন যাত্রী আহত হন। স্থানীয়রা এসে একজনকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠান। অন্য দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ দুটো উদ্ধার করে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার সত্যতা নিশ্চিত করে জানান, চালক জলিলের বাড়ি শম্ভুগঞ্জ চায়না মোড়ে। তিনি ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে আসছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com