পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালীর দুমকিতে মামলার বাদীকে চাপ সৃষ্টি করে মামলা উঠাতে ব্যর্থ হয়ে মামলার বাদী নিতাই চন্দ্র কে পরিকল্পিতভাবে মারধর করেছে প্রতিপক্ষ আসামিরা। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় এ ঘটনা ঘটে। আহত নিতাই চন্দ্র ওই থানার ৮ নং চর বয়ড়া গ্রামের বাসিন্দা গণেশ চন্দ্র ছেলে ।বর্তমানে তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।আহত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে মার্চ মাসে কালাম শিকদার গংরা নিতাই চন্দ্রকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কু’পিয়ে পি’টিয়ে রক্তাক্ত জখম করে। নিরুপায় হয়ে নিতাই চন্দ্র দুমকি থানায় একটি মামলা দায়ের করে। যাহার মামলা নং জি আর ১৭/২৬ । বর্তমানে মামলাটি চলমান রয়েছে। তবে প্রতিপক্ষরা দীর্ঘদিন যাবত ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে মামলা উঠানোর চেষ্টা চালিয়ে আসছিল। মামলা উঠাতে ব্যর্থ হয়ে ঘটনার দিন জাবের আহমেদ লিটনের নেতৃত্বে কালাম শিকদার, জয়নাল সহ অজ্ঞাত ৩/৪ জন আসামিরা তাকে পরিকল্পিতভাবে মারধর করে।পরে স্থানীয়রা আহত কে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।