1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পাঁচ বছর পর আগের নামে ফিরছে বরিশাল ল কলেজ - জাগ্রত খবর - jagrata Khobor
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৫৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

পাঁচ বছর পর আগের নামে ফিরছে বরিশাল ল কলেজ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে পূর্বের নামে ফিরে যাচ্ছে দেশের অন্যতম প্রাচীন আইন শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল ল কলেজ। এর আগে কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন কলেজ। তবে এবার আবারও আগের নামে ফিরে যাচ্ছে প্রতিষ্ঠানটি।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন কলেজ বরিশাল-এর নাম পরিবর্তন করে বরিশাল ল কলেজ বরিশাল’ নামকরণ করা হয়েছে।প্রসঙ্গত, ২০২১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৯২তম সভায় প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়’ অনুমোদন দেওয়া হয়। ওই বছরের ১৮ মার্চ কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে নাম পরিবর্তনের জন্য পাঁচ লাখ টাকা ফি সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বরিশাল ল কলেজ দেশের অন্যতম প্রাচীন আইন কলেজ হিসেবে পরিচিত।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com