1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পাথরঘাটায় মুখোশ পরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:২৮|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

পাথরঘাটায় মুখোশ পরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটা উপজেলায় ইমতিয়াজ হোসেন ইমাম নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের পাথরঘাটা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হসিবুল্লাহ হামলার বিষয়টি নিশ্চিত করেন। আহত ইমতিয়াজ হোসেন ইমাম পাথরঘাটার পৌর ছাত্রদলের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।স্থানীয় সূত্রে জানা গেছে, ইমতিয়াজ হোসেন ইমাম রাতে বাসা থেকে খাবার খেয়ে বের হন। পরে তিনি পাথরঘাটা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে, হঠাৎ পেছন থেকে মুখোশ পরা চার-পাঁচজন মিলে হামলা চালিয়ে তাকে কোপাতে শুরু করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ইমামকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হসিবুল্লাহ বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে হামলা করা হতো। ওই সময় কারা হামলা করতো তা আমরা জানতাম। কিন্তু বর্তমানে আমাদের নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলা হচ্ছে। গত রাতে ছাত্রদল নেতা ইমামের ওপর মুখোশ পরে গুপ্ত হামলা চালিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এতে তার হাত, পা এবং বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। যারা বর্তমানে গুপ্ত রাজনীতি করছেন তারাই এ হামলা চালিয়েছে বলে আমাদের মনে হয়।পাথারঘাটা থানার ওসি মংচেনলা বলেন, ইমতিয়াজ হোসেন নামে এক ছাত্রদল নেতার ওপর হামলা চালানোর খবর পেয়েছি। কারা এ হামলা চালিয়েছে তা উদঘাটন করতে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত আমরা ভুক্তভোগী পরিবার বা অন্য কারও কোনও লিখিত অভিযোগ পাইনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com